রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৭ মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় গোপালগঞ্জে শোভাযাত্রা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ১৯৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর
ঐতিহাসিক দলিলের স্বীকৃতি উপলক্ষে গোপালগঞ্জে আনন্দ
শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে
জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের
নেতৃত্বে এ আনন্দ শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর
পার্কে এসে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক সরকার মোখলেসুর রহমান
বলেন ৭ই মার্চের ভাষন বাঙালী জাতির জন্য একটি গর্বিত
ভাষন এই ভাষনটি ইউনিস্ক কর্তৃক বিশ্ব প্রামান্য ঐতিহ
দলিলে স্বীকৃতি দেওয়ায় গোপালগঞ্জের জেলা প্রশাসক
হিসাবে গর্বীত। তিনি আরো বলেন, জাতির পিতা
বঙ্গবন্ধু এই জেলাতে জন্ম গ্রহন করেন এবং এখানেই
তিনি ঘুমিয়ে আছেন। সেই জেলার জেলা প্রশাসক
হিসাবে দায়িত্ব নিয়ে কাজ কারায় তিনি গর্বীত।
শোভা যাত্রায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের
কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-
শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামীলীগ ও সহযোগী
সংগঠনের নেতারা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক
সংগঠনের নেতারা অংশ গ্রহণ করেন। এর আগে জেলা
শিল্পকলা একাডেমী চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার
নাসিরউদ্দিন’র নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ
শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি প্রশাসনিক ভবনের
সামনে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক
প্রদক্ষিণ করে। এ সময় অন্যান্যের মধ্যে ইঞ্জিনিয়ারিং
অনুষদের ডীন প্রফেসর ড. মো. শাহজাহান, আইন অনুষদের
ডীন আব্দুল কুদ্দুস মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম
গোলাম হায়দারসহ বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক,
কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলায়ও অনুরুপ কর্মসূচি
পালিত হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451