রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘চুয়াডাঙ্গায় দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ’  দু’চালকসহ আহত-৪ , খুলনার সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

 

সালেকিন মিয়া সাগর
দামুড়হুদা প্রতিনিধি: 
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় দুটি মালবাহী ট্রেনের
মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে দর্শনা হল্ট স্টেশনে এই
দূর্ঘটনা ঘটে। এই দূর্ঘটনায় দুই চালকসহ ৪ জন আহত হয়েছে।
দূর্ঘটনার পর খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন
রয়েছে।
দর্শনা হল্ট ষ্টেশনের জি আর পি ইনচার্জ মো: জাফর আলী জানান,
শনিবার ভোর ৫.৫০ মিনিটের সময় খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী
একটি ট্রেন পার্বতীপুর অভিমুখে যাচ্ছিলো। এ সময় ট্রেনটি দর্শনা হল্ট
স্টেশনে বিপরিত দিক থেকে আসা অপর আরেকটি মালবাহী ট্রেনের সাথে
মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনের বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়।
আহত হয় তেলবাহী ট্রেনের চালক রায়হান হাসান(৪৫) ও জুয়েল(৩৬) রেলওয়ে
নিরাপত্তা বাহিনীর হাবিল্ধসঢ়;দার মতিয়ার রহমান(৫০) সিপাহী সরোয়ার
হোসেন(৩০) গুরুতর আহত হয়। তাদের কে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূঘটনার পর পরই খুলনার সাথে রাজধানী
ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী চন্দন জানান, ভোরবেলা রেল লাইনের ধারে হাটার সময় হটাৎ
দেখতে পাই দর্শনা হল্ট ষ্টেশন পার হয়ে একটি তেলবাহী ট্রেন আসছে। একই
লাইন ধরে অপরদিক থেকে আরেকটি মালবাহীট্রেন আসছে। বিষয়টি
তেলবাহী ট্রেনের ড্রাইভার বুঝতে পেরে দ্রুত নিজের চালিত ট্রেনটি
থামিয়ে পেছাতে থাকে। ওই অবস্থায় বিপরীত দিক থেকে আসা মালবাহী
ট্রেনটি এসে সজোরে তেলবাহী ট্রেনটিতে ধাক্কা মারে। ফলে তেলবাহী
ট্রেনের পিছন দিকে ৬ টি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়।
তেলবাহী ট্রেনের চালক রায়হান হাসানের অভিযোগ, তিনি সিগন্যাল
মেনেই দর্শনা হল্ট স্টেশন অতিক্রম করছিলো। কিন্তু বিপরিত দিক থেকে আসা
মালবাহী ট্রেনের চালকের ভুলে এই দূর্ঘটনা বলে দাবি তার।
দর্শনা স্টেশন মাস্টার হাফিজুল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে
আসা মালবাহী ট্রেনটি দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশনে যাওয়ার কথা

থাকলেও সিগনাল অমান্য করে হল্ট স্টেশনে ঢুকে পড়াই এই দূর্ঘটনা
ঘটেছে।
চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার আব্দুল খালেক জানান, প্রাথমিকভাবে
মালবাহী ট্রেনের চালক জুয়েলের ভূলে এই দূর্ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া
গেছে। দূর্ঘটনার খবরে রিলিফ ট্রেনসহ রেলওয়ের বিভাগীয় ও পশ্চিমাঞ্চলীয়
কর্মকর্তারা দূর্ঘটনাস্থলেই উদ্যোশে রওনা হয়েছেন বলে জানান এই স্টেশন
মাস্টার।
এদিকে, দর্শনা হল্ট স্টেশনে দূর্ঘটনার পর চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা,
কোটচাঁদপুর ও যশোর স্টেশনে কপোতাক্ষ, রুপসাসহ বেশ কয়েকটি ট্রেন
আটকা পড়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451