সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ৭মার্চের ভাষণ বিশ্বপ্রমাণ্য ঐতিহ্যের স্বীকৃতিতে ফুলবাড়ীতে আনন্দ উৎসব পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণ
বিশ্বপ্রমাণ্য ঐতিহ্যে’র স্বীকৃতি লাভে গতকাল শনিবার দিনাজপুরের
ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে
আনন্দ উৎসব পালন করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রা পৌর শহরে বের করা
হয়। শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম
চৌধুরী’র সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর
সরকার মাসুদের সঞ্চালনায় উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল
ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, সাধারণ
সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ
নাসিম হাবিব, উপজেলা কৃষি কর্মকর্তা মো. এটিএম হামীম আশরাফ,
মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. এছার উদ্দিন, শহীদ স্মৃতি আদর্শ
ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী যুবলীগের
ভারপ্রাপ্ত সভাপতি রাজেন্দ্র প্রসাদ শর্মা সম্ভুু, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক প্রমুখ।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র
“ওরা এগারো জন” সকলের জন্য প্রদর্শন করা হয়। এছাড়াও উপজেলার প্রতিটি
শিক্ষাপ্রতিষ্ঠান ৭মার্চের ভাষণের ওপর শিক্ষার্থীদের রচনা, কুইজ ও সাধারণ জ্ঞান
প্রতিযোগিতার আয়োজন করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451