রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মির্জাপুরে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোয় অন্তর্ভক্ত হওয়ায় আনন্দ শোভাযাত্রা- আলোচনা সভা 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ১৯০ বার পড়া হয়েছে

মেহাম্মদ মোজাম্মেল হকমির্জাপুর(টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর
“মেমোরি অব দ্য ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এ অন্তভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতিক লাভের
অসামান্য অর্জন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকালে
উপজেলা প্রশাসন এ আনন্দ শোভাযাত্রার আয়োজন করে।আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহন করেন স্থানীয় প্রশাসন,
জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সর্বস্তরের জনগণ, প্রিন্ট ও
ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। । আনন্দ শোভাযাত্রাটি
উপজেলা পরিষদ চত্ত্বর হতে শুরু করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তির মঞ্চে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে। উপজেলা নির্বাহী অফিসার
ইসরাত সাদমীনের সভাপতিত্বে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের
চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভা মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা আওয়ামীলীগের
সাধারন সম্পাদক মীর শরিফ মাহমুদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক ও বিশ্বাস চন্দ্র
দুর্লভ প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওরা ১১ জন চলচ্চিত্র প্রদর্শিত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451