বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মির্জাপুরে জমি দখলের জন্য ভুমিদস্যুরা পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে নিরীহ পরিবারের স্বামী-স্ত্রীকে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ১৮২ বার পড়া হয়েছে

মোহাম্মদ মোজাম্মেল হক মির্জাপুর(টাঙ্গাইল) সংবাদদাতা:
জমি দখলের জন্য ভুমি দস্যু একটি সন্ত্রাসী বাহিনী নিরীহ একটি পরিবারের উপর হামলা চালিয়ে স্বামী-
স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আশংকা জনক অবস্থায় ঐ স্বামী-
স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সন্ত্রাসীদের ভয়ে পরিবারটি আইনের আশ্রয় নিতে পারছে না বলে
অভিযোগ করেছে।টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই গ্রামে গতকাল শুক্রবার এ হামলার ঘটনাটি
ঘটেছে।
আজ শনিবার মির্জাপুর থানা পুলিশ সুত্র ও ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, গোড়াই গ্রামের খোরশেদ
সিদিকী(৫৬) ও প্রতিবেশী কাদের সিদ্দিকী, নাজিম মিয়া, মনিরুল, জহিরুল সিদ্দিকী, আইয়ুব মিয়া ও
মাইন উদ্দিন গংদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।খোরশেদ সিদ্দিকী এই ভোগ দখল করে আসলেও
প্রতিপক্ষ সন্ত্রাসী বাহিনী ঐ জমি নিজেদের দাবী করে দখলের চেষ্টা করে।গতকাল শুক্রবার খোরশেদ সিদ্দিকী
(৫৬) ও তার স্ত্রী রাবেয়া বেগম(৫০)বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ রাহিম, জহিরুল, কাদের, মাইন
উদ্দিন, আইয়ুব, নাজিম ও মনিরুলসহ ভুমিদস্যু সন্ত্রাসীরা তাদের ধরে নিয়ে লাঠি ও লোহার রড দিয়ে
পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়।তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে
হাসপাতালে ভর্তি করেছে।দুই জনের অবস্থাই আশংকা জনক বলে চিকিৎসকগন জানিয়েছেন।
এ ব্যাপারে খোরশেদ সিদ্দিকীর পুত্র আমজাদ অভিযোগ করেন, মাইন উদ্দিন গং সন্ত্রাসী বাহিনী ও ভুমি
দস্যুদের ভয়ে আমরা বাড়ি থেকে বের হতে পারছিনা এবং আইনের আশ্রয়ও নিতে পারছি না।তারা পরিবারকে
রক্ষার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং সন্ত্রাসীদের দ্রুত ঘ্রেফতারসহ দৃষ্টান্ত মুলক শাস্তির
দাবী জানিয়েছে।
এ ব্যাপারে প্রতিপক্ষ নাজিম গং অভিযোগ অস্বীকার করে বলেছেন, জমি নিয়ে বিরোদের জের ধরে পাল্টা-
পাল্টি হামলা হয়েছে।তাদের লোকজনও আহত এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দাবী করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত াএ কে এম মিজানুলক হক মিজান বলেন, এখনো লিখিত
অভিযোগ আসেনি।অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451