বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় বারুইপাড়া চারিখাদা মহাশশ্মান মন্দিরে চুরি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
  • ৪৫৪ বার পড়া হয়েছে

সেলিম হায়দার,সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার বারুইপাড়া চারিখাদা মহাশশ্মান
মন্দিরের চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে এ ঘটনা
ঘটে। এসময় দলবদ্ধ চোর চক্র মন্দিরের মূর্তির গলায় থাকা স্বর্ণের চেইন ও পিতলের একটি কৃষ্ণ
মূর্তি নিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাত তিনটার দিকে সংবদ্ধ চোর চক্র কৌশলে মন্দিরের ভেতরে থাকা
কালি মূর্তির গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও পিতলের কৃষ্ণ মূর্তি চুরি করে নিয়ে যায়।
মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নির্মল দাশ জানান, তিনি শুক্রবার সকালে মন্দিরে এসে
দেখতে পান মন্দিরে থাকা একটি স্বর্ণের চেইন ও পিতলের কৃষ্ণ মূর্তি নেই। সাথে সাথে তালা থানা
পুলিশকে অবগত করলে তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার
ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণেশ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত
করেছেন।
তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রণব ঘোষ বাবলু জানান, ঘটনাটি খুবই
দু:খজনক । সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার জন্য ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কোন
সাম্প্রদায়িক শক্তি এ ঘটনা ঘটাতে পারে। অবিলম্বে অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশের প্রতি
আহ্বান জানান তিনি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, বিষয়টি শুনেই ঘটনাস্থল
পরির্দশন করেছি। এ ঘটনায় তালা থানায় একটি মামলা হয়েছে যার নং- ১৫/২০১৭ইং। তিনি বলেন,
বিষয়টি নিয়ে তদন্ত চলছে। খুব দ্রুত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা নেওয়া
হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451