সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

শেষ ইচ্ছা বারী সিদ্দিকীর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
  • ৫১৭ বার পড়া হয়েছে
বারী সিদ্দিকী

অনলাইন ডেস্কঃ

নেত্রকোনার কারলি গ্রামের বাউল বাড়িতে সমাহিত করা হবে বারী সিদ্দিকীর মরদেহ। এই শিল্পীর শেষ ইচ্ছা অনুযায়ী সেখানে দাফন করা হবে বলে জানান বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী।

তিনি বলেন, বাবা আমাদের বলে গেছেন তার শেষ ইচ্ছার কথা। মৃত্যুর পর ‘বাউল বাড়িতেই’ যেন তাকে সমাহিত করা হয়।  বাবার ইচ্ছা অনুযায়ী তাকে বাউল বাড়িতে সমাহিত করা হচ্ছে।

বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য শিল্পী বারী সিদ্দিকী। সকালে গোসল ও কাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মরদেহ সকাল ৭টায় ধানমন্ডি ১৪ /এ সড়কে তার বাসায় নিয়ে যাওয়া হয়।

সকাল সাড়ে ৯টায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এরপর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

বারী সিদ্দিকীর মরদেহ এখন নিয়ে যাওয়া হচ্ছে নেত্রকোনায়। বাদ আসর নেত্রকোনা সরকারী কলেজ মাঠে তৃতীয় জানাজার পর বাউল বাড়িতে তাকে সমাহিত করা হবে।বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী আরটিভি অনলাইনকে বলেন, বাবার প্রতি দেশের মানুষ যে ভালোবাসা দেখিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ। বাবার মরদেহ যেন নেত্রকোনায় নিয়ে যেতে পারি তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451