রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় ফিড দ্য ফিউচার কর্মসূচি বিষয়ক কর্মশালা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২২ নভেম্বর, ২০১৭
  • ৪৫৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় ফিড দ্য ফিউচার কর্মসূচি বিষয়ক কর্মশালা

সেলিম হায়দার,সাতক্ষীরা : সাতক্ষীরায় ফিড দ্য ফিউচার কর্মসূচির আইফা প্রকল্পের আওতায়
বাংলাদেশ এগ্রোবাইটস নেটওয়ার্কের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা
প্রেসক্লাবের হলরুমে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) অর্থায়নে
এমপাওয়ার ও উইনরক ইন্টারন্যাশনাল এ কর্মশালার আয়োজন করে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মান্নানের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনাঞ্চলের অতিরিক্ত পরিচালক নিত্য রঞ্জন
বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম
আজাদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন।
আলোচনায় অংশ নেন মেগা ফিডের এনামুল হক, লাল তীর সিডের ফখরুদ্দিন আহমেদ,
এসিআইয়ের প্রকাশ চন্দ্র বিশ্বাস, এমপাওয়ারের শাহিন মাহমুদ প্রমুখ।
কর্মশালায় বলা হয়, কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষক নতুন ফসলের জাত, উন্নত
চাষাবাদ, প্রযুক্তির ব্যবহার ও নতুন যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারছে। যা আমাদের কৃষিকে
এগিয়ে নিয়ে যাচ্ছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১২ জেলায় কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহারকারীর সংখ্যা
প্রায় ৯০ হাজার। যারা প্রতিনিয়ত বিভিন্ন অ্যাপস ব্যবহার করে কৃষি তথা চাষাবাদের তথ্য
সেবা নিয়ে উপকৃত হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451