মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সিলেট সিক্সার্সকে ৭ রানে হারিয়ে স্বস্তির জয় পেল রংপুর রাইডার্স

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৪৮৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

যাক, হাঁফ ছেড়ে বাঁচলেন মাশরাফি বিন মুর্তজা। গত কয়েকটা ম্যাচে কোনো কিছুই পরিকল্পনামতো হচ্ছিল না রংপুর রাইডার্সের। গেইল-ম্যাককালামরা এলেও গত ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরেছিল মাশরাফির দল। তবে আপাতত জয়ে ফিরল দেশের সর্ব-উত্তরের দলটি। সিলেট সিক্সার্সকে ৭ রানে হারিয়ে স্বস্তির জয় পেল রংপুর রাইডার্স। এই জয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এলো দলটি।

প্রথমে ব্যাটিং করে গেইলের হাফ সেঞ্চুরিতে সিলেটকে ১৭০ রানের লক্ষ্য দেয় রংপুর। জবাবে ১৬২ রানে থেমে যায় সিলেটের ইনিংস।

ব্যাট হাতে নেমে শুরুটা বাজে হয়েছিল সিলেটের। ২৫ রানেই দলের প্রধান তিন তারকা দানুশকা গুনাথিলাকা-আন্দ্রে ফ্লেচার ও বাবর আজমকে হারিয়ে বসে দলটি। দ্বিতীয় ওভারে গুনাথিলাকাকে বোল্ড করেন সোহাগ গাজী। তৃতীয় ওভারে বাবর আজমকে প্যাভিলিয়নের পথ দেখান মাশরাফি। আর চতুর্থ ওভারে ফ্লেচারকে ফিরিয়ে দেন রুবেল হোসেন।

ম্যাচ তখন প্রায় রংপুরের মুঠোয়। তবে সাব্বির রহমান ও নাসির হোসেন ছেড়ে দেওয়ার পাত্র নন। চতুর্থ উইকেট জুটিতে তাঁরা যোগ করলেন ১১৭ রান। এই জুটিতে ম্যাচটা প্রায় বেরই করে ফেলেছিল সিলেট। দলীয় ১৪২ রানে ফিরে যান সাব্বির। ৪৯ বলে ৭০ রান করেন এই ব্যাটসম্যান।

সাব্বির ফেরার পর আবার ম্যাচে ফিরতে শুরু করে রংপুর রাইডার্স। মাশরাফি-রুবেল-পেরেরারা আঁটসাঁট বোলিং করতে থাকেন। শেষ ওভারে জয়ের জন্য সিলেটের দরকার ছিল ১৯ রান। তবে  থিসারা পেরেরার ওভারে খুব বেশি কিছু একটা করতে পারেননি নাসির হোসেন। ৪৩ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন নাসির।

এর আগে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬৯ রান তোলে রংপুর রাইডার্স।

এই ম্যাচেও রাইডার্সদের হয়ে ব্যাটিংয়ের শুরুটা করেন ক্রিস গেইল ও ম্যাককালাম। শুরুটা দুর্দান্ত হয়েছিল রংপুরের। আট ওভারের স্কোরে ৮০ রান যোগ করেন এই দুই তারকা। ২১ বলে ৩৩ রান করেন ম্যাককালাম। সতীর্থ ফিরে যাওয়ার পর বেশিক্ষণ টিকেননি গেইল। ৩৯ বলে পাঁচ ছয় ও দুটি চারে ৫০ রান করেন গেইল।

গেইল-ম্যাককালাম ফেরার পর রানের চাকাটা ধীর হয়ে আসে রংপুরের। মোহাম্মদ মিঠুন-শাহরিয়ার নাফীস-থিসারা পেরেরারা বেশি কিছু করতে পারেননি। তবে রবি বোপারারা ১২ বলে ২৮ রানের ঝড়ে শেষ পর্যন্ত ১৬৯ রান তুলতে সমর্থ হয় রংপুর।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451