সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কৈখালি বেড়িবাঁধ এলাকা থেকে আওয়ামীলীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ২১৮ বার পড়া হয়েছে

 

সেলিম হায়দার,সাতক্ষীরাঃ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কৈখালি গ্রাম সংলগ্ন বেড়িবাঁধ
এলাকা থেকে নলতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক ও ঘের ব্যবসায়ি সুলাইমান গাজীর গলাকাটা
মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুলাইমান গাজী কালিগঞ্জ
উপজেলার ঝায়ামারি গ্রামের মোকসেদ গাজীর ছেলে।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর
প্রস্তুতি চলছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম শাহিন
বলেন,সকালে বেড়িবাঁধের ওপরে নলতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলাইমান গাজীর মরদেহ পড়ে
থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে
সুলাইমান গাজীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর
হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরো জানান, সুলাইমান গাজীকে কে বা কারা অথবা কি
কারণে হত্য করেছে তা জানা সম্ভব হয়নি। তবে সুরতহাল
রিপোর্ট অনুযায়ী তাকে জবাই করে হত্যা করা হয়েছে। ধারালো
অস্ত্রের আঘাতে তার গলা,হাত ও পা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে
গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451