শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

নোয়াখালী পিকআপভ্যান-ইজিবাইকের সংঘর্ষে নোবিপ্রবি’র ছাত্রী নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ৪৯৯ বার পড়া হয়েছে

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় সড়ক দূর্ঘটনায়
ফৌজিয়া খানম (২২) নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক
ছাত্রী নিহত হয়েছেন। রোববার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট
সড়কের বিশ্ববিদ্যালয় সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফৌজিয়ার বাড়ি নোয়াখালী সদর
উপজেলার দত্ত বাড়ী মোড় এলাকার পূর্ব দিকে। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অষ্টম ব্যাচের ফার্মেসি
বিভাগের ছাত্রী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার রাজু বিষয়টি নিশ্চিত
করে জানান, দুপুরে ক্লাস শেষে ব্যাটারি চালিত ইজিবাইকে করে জেলা শহর মাইজদীতে ফিরছিলেন
ওই ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে সোনাপুর থেকে আসা একটি পিকআপভ্যান
ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে
রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মৃতদেহ পরিবারের লোকজনের কাছের হস্তান্তর করা
হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451