বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘মন্দ খবর’ এখনো পাননি গণশিক্ষামন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ২৮৪ বার পড়া হয়েছে

 

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরুর প্রথম দিনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রশ্নপত্র ফাঁস গুজব ছাড়া কিছু নয়, কেউ কেউ গুজব ছড়াতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলছেন। এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই।

‘এখন পর্যন্ত কোনো মন্দ খবর শোনা যায়নি। সারা দেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে’, যোগ করেন মন্ত্রী।

আজ রোববার রাজধানীর মতিঝিলের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী, সচিব, স্থানীয় জনপ্রতিনিধি ও কয়েকজন কর্মকর্তা কেন্দ্র পরিদর্শন করেন। বেলা ১১টা থেকে শুরু হয়েছে এ পরীক্ষা। এই পরীক্ষা শেষ হবে ২৬ নভেম্বর।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, এবার মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলার সুযোগ নেই। পরীক্ষার কেন্দ্র থেকে প্রশ্ন বাইরে চলে যাওয়ার একটা মাধ্যম হলো মুঠোফোন। কিন্তু এবার কোনো শিক্ষক মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন না। কেউ যদি ভুল করেও নিয়ে আসেন, সেটা প্রধান শিক্ষকের কক্ষে রেখে যেতে হবে।

শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। তাই পঞ্চম শ্রেণি শেষে এ পরীক্ষা থাকবে কি-না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাঁরা সরকারের সিদ্ধান্তই প্রতিপালন করছেন। সরকার যত দিন চাইবে তত দিন এ পরীক্ষা চলবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশের ভেতরের সাত হাজার ২৬৭টি এবং দেশের বাইরের ১২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি পরীক্ষায় এবার ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এবারে প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ২৮ লাখ চার হাজার ৫০৯ জন। এর মধ্যে ছাত্রী ১৫ লাখ চার হাজার ৫২৪ জন এবং ছাত্র ১২ লাখ ৯৯ হাজার ৯৮৫ জন। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে দুই লাখ ৯১ হাজার ৫৬৬ জন।

বাসস,


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451