মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে শিক্ষার মানোন্নয়নে পিটিআই’র ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে। ১৯.১১.২০১৭ ইং রোববার দুপুরে ঝিনাইদহ পিটিআই মিলনায়তনে এ আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। পিটিআই সুপারিনটেন্ডেন্ট আতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন)
আকরাম-আল- হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
খুলনা বিভাগীয় উপ-পরিচালক ওয়ালিউল ইসলাম, যশোর পিটিআই এর সুপারিনটেন্ডেন্ট
কামরুজ্জামান। এসময় ঝিনাইদহ পিটিআই এর ইন্সট্রাক্টর সুবোধ কুমার রায়, রহিমা
খাতুনসহ ডিপিএড শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।