শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির দুই মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ২৬৬ বার পড়া হয়েছে
মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির দুই মামলা

এ সবুর আরাফ, আদালত প্রতিবেদকঃ 

মানহানির অভিযোগ এনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা করেছেন রাজধানীর শাহবাগের বাসিন্দা মমতাজ ইসলাম নামের এক নারী।আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে মমতাজ এই মামলা করেন।

বিচারক বাদীর জবানবন্দি নিয়ে এ-সংক্রান্ত বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।বাদী মমতাজের আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া জানান, গত ১৩ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ‘গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ১৯ নভেম্বর অভিযান শুরু’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। একই ধরনের সংবাদ প্রকাশিত হয় আরো দুটি পত্রিকায়।সংবাদে বলা হয়, ১২ নভেম্বর একটি সভায় রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড আনন্দবাজার এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে বলে জানান মেয়র সাঈদ খোকন।সংবাদে আরও বলা হয়, আনন্দবাজার রেলওয়ের পাশের জায়গায় ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড স্থাপন করা হবে বলে জানান মেয়র। সেই সংবাদের পর রেলের জায়গায় বাদী ও অন্য কিছু দোকান মালিক ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেন।আইনজীবী আরো জানান, বাসস্ট্যান্ড স্থানান্তরের সিদ্ধান্তে অপমানবোধ করেছেন মর্মে মমতাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি সাঈদ খোকনের কাছে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়াসহ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451