সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৪৮১ বার পড়া হয়েছে

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার বিভিন্ন হাসপাতাল
ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় ও চিকিৎসকের
চেম্বার সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় একজনকে আটক
করা হয়।
আটককৃত তামিম হোসেন (১৮) নোয়াখালী জেলার লক্ষীপুর উপজেলার
পাঁচপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে। সে মাওনা চৌরাস্তার
প্রশিকার মোড়ে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম চেয়ারম্যান মার্কেটের
দ্বিতীয় তলার তারেক ডাক্তার চেম্বারের চিকিৎসকের সহকারী।
বুধবার বিকেলে শ্রীপুর থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত
পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা
রেহেনা আক্তার।
ভ্রাম্যমান আদালতের বিচারক রেহেনা আক্তার জানান, অভিযানে মাওনা
চৌরাস্তার ইয়াকুব আলী মার্কেটের স্বদেশ হাসপাতালে সেবিকার সনদ
না থাকায় পাঁচ হাজার, বেশী দামে চাউল বিক্রির অভিযোগ ও
প্লাষ্টিকের বস্তা ব্যবহার করায় হৃদয় এন্টারপ্রাইজকে চার হাজার টাকা,
মাহির রাইচ এজেন্সীকে পাঁচ হাজার টাকা, লিটন রাইচ
এন্টারপ্রাইজকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও
প্রশিকার মোড়ে বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মার্কেটের দ্বিতীয় তলার
তারেক ডাক্তার চেম্বারে অভিযান চালিয়ে কোন চিকিৎসককে পাওয়া
যায়নি, এসময় সেখান থেকে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ঔষধ জব্দ করে
চিকিৎসকের চেম্বার সিলগালা করে দেওয়া হয়েছে। পরে চিকিৎসকের
সহকারী তামিমকে আটক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সোহেল রানা,
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাইনুল হোসেন

খান, প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল
মালেক প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451