মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করবে সরকার : তথ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৫৪২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম,

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর সরকার প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে।

সংসদে আজ সরকারি দলের সদস্য একেএম শামীম ওসমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।

 

তথ্যমন্ত্রী বলেন, আগামী ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তথ্য মন্ত্রণালয় তাঁর জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। এ জন্য বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।

জন্মশতবার্ষিকীর আগেই এই চলচ্চিত্রটি নির্মাণ করা হবে বলে তিনি জানান।

সরকারি দলের সদস্য হোসনেয়ারা লুৎফা ডালিয়ার অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, সরকার দেশের প্রতিটি বিভাগীয় শহরে বিটিভির স্বতন্ত্র সম্প্রচার কেন্দ্র চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি বলেন, বর্তমানে চট্টগ্রামে একটি স্বতন্ত্র সম্প্রচার কেন্দ্র রয়েছে। ২০১৮ সালের শুরুতে চীন সরকারের সহায়তায় আরো ৬টি বিভিাগীয় শহরে স্বতন্ত্র সম্প্রচার কেন্দ্র চালু করা হবে।

সরকারি দলের সদস্য মাহবুব আলীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয় বছরে ৬ থেকে ৮টি চলচ্চিত্র নির্মাণে আর্থিক অনুদান দিয়ে থাকে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণেও অনুদান প্রদান করা হয়।

তবে তা শিল্পমান সম্পন্ন হতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451