সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় কিশোরীকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা, মজনুর মৃত্যুদণ্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ২৯৫ বার পড়া হয়েছে
আশুলিয়ায় কিশোরীকে বঁটি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে মজনুর মৃত্যুদণ্ড

এম,এ সবুর আরাফ,আদালত প্রতিবেদকঃ

সাভারের আশুলিয়ার বাইপাইলে ফাইমা আক্তার নামের এক কিশোরীকে বঁটি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে মজনু নামের এক আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত মজনু মিয়া জামালপুর জেলার মাদারগঞ্জের আমৃতলার রইস উদ্দিনের ছেলে। স্বামী-স্ত্রী দুজনেই গার্মেন্টে কাজ করতেন।

নথি থেকে জানা যায়, মজনু মিয়া তাঁর স্ত্রী ফাইমা আক্তারকে নিয়ে ঢাকা জেলার আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়ায় মনিরুল হকের বাসায় ভাড়া থাকতেন। ২০১৬ সালের ১৩ অক্টোবর পারিবারিক কলহের একপর্যায়ে মজনু মিয়া স্ত্রী ফাইমা আক্তারকে ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন। ঘটনার পরপরই মজনু মিয়া পালিয়ে যান।

ওই ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে আশুলিয়া থানা পুলিশ অভিযোগপত্র দাখিল করে। এ ঘটনায় মজনু মিয়া হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451