বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘চার বছরের শিশুকে মুক্তিযোদ্ধা বানাব কী করে?’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ১৮৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদন ডটকম,

মুক্তিযুদ্ধের সময় যার বয়স চার বছর ছিল, তাকেও মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন আদালত। চার বছরের শিশুকে মুক্তিযোদ্ধা বানাব কী করে? আদালতের এমন নির্দেশে আমরা বিব্রত হচ্ছি।

বললেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের বৈঠকে জাতীয় পার্টির সংসদ সদস্য ফিরোজ রশীদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, আমরা কী করব, কোথায় যাব- সেই জায়গা পাচ্ছি না। তবে, আমরা বাস্তবতাগুলো আদালতে জানিয়েছি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছি। আশা করছি, এই সংকট কাটিয়ে উঠতে পারব।

এখনো অনেক অমুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন। কারণ, যাচাই–বাছাই শেষ হওয়ার আগেই আদালত তা স্থগিত করেছেন।তিনি বলেন, মুক্তিযোদ্ধা হওয়া মৌলিক অধিকার নয়। আইনের ভুল ব্যাখ্যার কারণে তারা সমস্যায় পড়ছেন। কেউ প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা, তা দেখে আদালত যদি আদেশ দেন, তাহলে এই সংকট থেকে মুক্তি পাওয়া যায়।

এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী মোজাম্মেল হককে বিষয়টি মন্ত্রণালয়ের আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থাপন করার পরামর্শ দেন।অপর এক প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, আগামী তিন দিনের মধ্যে মুক্তিযোদ্ধাদের তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যদি কোনো মুক্তিযোদ্ধা বাদ পড়েন, তবে তিনি আবেদন করতে পারবেন। পরে যাচাই–বাছাই করে তাকে অন্তর্ভুক্ত করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451