এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী প্রেসক্লাবের
বর্তমান কার্যকরী কমিটি জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের
২২ জন সাংবাদিককে নতুন সদস্য করার পর এক শুভেচ্ছা মতবিনিময় অনুষ্ঠানের
মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করেছে। রাতে নোয়াখালী প্রেসক্লাব ভবনের
দারুচিনি রেষ্টুরেন্টে প্রেসক্লাবের আয়োজনে পুরাতন সদস্যরা মতবিনিময় ও
ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবীন সদস্যদের বরণ করে নেন। বরণ অনুষ্ঠানে নোয়াখালী
প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সদস্য লিয়াকত আলী
খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল
হোসেন বিষাদ। আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান
চৌধুরী, শাহ এমরান সুজন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক
আনোয়ার, প্রেসক্লাবের নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন, যুগ্ম
সাধারণ সম্পাদক সাইফুল্লাহ কামরুল, সাহিত্য সম্পাদক আকাশ মো. জসিম,
কোষাধ্যক্ষ সুমন ভৌমিক, সাংবাদিক আবদুর রহিম বাবুল, মাহবুবুর রহমান,
জাহাঙ্গীর আলম, এম সালাউদ্দিন প্রমুখ। নতুন ২২ সদস্যরা হলেন, নাসির উদ্দিন
বাদল, লিয়াকত আলী খান, মুহাম্মদ হানিফ ভূইঁয়া, গোলাম মহিউদ্দিন নসু–,
মাসুদ পারভেজ, মিজানুর রহমান, তাজুল ইসলাম মানিক ভূইঁয়া, আজাদ ভূইঁয়া,
সাংবাদিক, ফয়জুল ইসলাম জাহান, মাওলা সুজন, দ্বীপ আজাদ, মোতাছিম
বিল্লাহ সবুজ, মিজানুর রহমান মাসুদ, মুলতানুর রহমান মান্না, নুর রহমান,
জুয়েল রানা লিটন, ইকবাল হোসেন সুমন, নাছির উদ্দিন শাহ নয়ন, বোরহান উদ্দিন
সবুজ, গোলাম কিবরিয়া রাহাত, আ স ম হোসাইন উদ্দিন, মোজাম্মেল হোসেন।
পরে নতুন সদস্য বোরহান উদ্দিন সবুজের সৌজন্যে বর্তমান কার্যকরী কমিটি ও
নবীন সদস্যদের নিয়ে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।