শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বস্তাভর্তি গাঁজা নিয়ে রাজধানীতে অ্যাম্বুলেন্স

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭
  • ৪২৬ বার পড়া হয়েছে
বস্তাভর্তি গাঁজা নিয়ে রাজধানীতে অ্যাম্বুলেন্সে

অনলাইন ডেস্কঃ 

ঢাকার বাইরে থেকে আসত অ্যাম্বুলেন্স। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা থেকে। ওই অ্যাম্বুলেন্সে রোগী থাকত না। থাকত গাঁজা!

রাজধানীতে এমনই একটি অ্যাম্বুলেন্স আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার মোহাম্মদপুরের টিকাপাড়া এলাকায় ওই অ্যাম্বুলেন্স আটক করে পুলিশের ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল। অ্যাম্বুলেন্সে পাওয়া যায় ৯৫ কেজি গাঁজা!

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (দক্ষিণ) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত এ তথ্য জানান।

ওই অ্যাম্বুলেন্সে থাকা তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, মো. সবুজ (২৫), মো. মিলন (২৮) ও মো. জাহিদ হাসান(২৪)। আটক ব্যক্তিরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁরা ওই অ্যাম্বুলেন্সে করে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে ঢাকা এবং ঢাকার আশপাশের বিভিন্ন জায়গায় সরবরাহ করছেন।

গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শহিদুল্লাহর নির্দেশনায় অতিরিক্ত উপপুলিশ কমিশনার রাজীব-আল-মাসুদের তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার খন্দকার রবিউল  আরাফাত ওই অভিযান পরিচালনা করেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451