বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হযরত শাহজালাল বিমানবন্দরে পাঁচটি বার, নিরাপত্তাকর্মীসহ আটক ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৪০৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম, 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি সোনার বারসহ দুই ব্যক্তিকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটক ব্যক্তিদের একজন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তারক্ষী, অন্যজন সৌদি আরব থেকে আসা যাত্রী।

আজ বুধবার ওই দুই ব্যক্তিকে আটক করেন শুল্ক গোয়েন্দারা। সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দারা জানান, পাঁচটি সোনার বারের ওজন ৫৮০ গ্রাম। এসব সোনার দাম প্রায় ৩০ লাখ টাকা।

আটক ব্যক্তিদের নাম কুদ্দুস শিকদার ও রেজাউল করিম। কুদ্দুস শিকদার আজই সৌদি আরবের রিয়াদ থেকে আসা একটি ফ্লাইটে বিমানবন্দরে নেমেছেন। অন্যদিকে আটক রেজাউল করিম বেবিচকের একজন নিরাপত্তাকর্মী। শুল্ক গোয়েন্দারা জানান, রেজাউল নিরাপত্তাকর্মী হিসেবে ২২ বছর ধরে কর্মরত আছেন। তিনি ‘সিভিল এভিয়েশনের সিকিউরিটি পাস’ নিয়ে এই সোনা চোরাচালানে সহায়তা করছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা জানতে পারেন আজ রিয়াদ থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশের ফ্লাইট নং বিজি ০৪০-এর মাধ্যমে সোনা চোরাচালান সংঘটিত হবে। এরই পরিপ্রেক্ষিতে শুল্ক গোয়েন্দার দল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।

বেলা সোয়া ৩টার দিকে ওই ফ্লাইট বিমান হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে শুল্ক গোয়েন্দা তাঁদের নজরদারি বাড়ান এবং বিমান থেকে যাত্রী নামার সময় ওই যাত্রীকে শনাক্ত করে গোপনে অনুসরণ করতে থাকেন। অনুসরণের একপর্যায়ে রিয়াদ থেকে আসা যাত্রী কুদ্দুসকে ইমিগ্রেশন পয়েন্টে শুল্ক গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে কুদ্দুস জানান, বিমানবন্দরে কর্মরত রেজাউল নামক একজনের কাছে পাঁচটি সোনার বার হস্তান্তর করবেন।

পরে কুদ্দুসের কাছ থেকে তথ্য সংগ্রহ করে পাঁচ নম্বর ব্যাগেজ বেল্টের সামনে টয়লেটের ভেতর সোনা হস্তান্তরের সময় নিরাপত্তাকর্মী রেজাউলকে হাতেনাতে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চোরাচালানের অভিযোগে আটক এই দুই ব্যক্তিকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে এবং উদ্ধার হওয়া সোনা রাষ্ট্রীয় গুদামে জমা দেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451