মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাসপাতালে ফেরদৌসী প্রিয়ভাষিণী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৪৬৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম, প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও প্রিয়ভাষিণীর আত্মীয় কবি মুহম্মদ সামাদ জানান, আজ বুধবার বাসার বাথরুমে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। ব্যথা তীব্র আকার ধারণ করায় দুপুরের দিকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় প্রিয়ভাষিণীকে।

ল্যাবএইডের জনসংযোগ কর্মকর্তা সাইফুর রহমান লেলিন জানান, দুপুরে গোড়ালিতে প্রচণ্ড চোট নিয়ে তিনি হাসপাতালে আসেন। পরে অর্থোপেডিকস বিভাগে তাঁর চিকিৎসা চলাকালীন অবস্থায় তিনি দুই দফায় সংজ্ঞাহীন হয়ে পড়েন।

দেশবরেণ্য এই ভাস্করের চিকিৎসার জন্য অধ্যাপক ডা. বারীণ চক্রবর্তীর নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের বরাত দিয়ে লেলিন জানান, এ মুহূর্তে ফেরদৌসী প্রিয়ভাষিণীর শারীরিক অবস্থা ‘আশঙ্কাজনক’। মেডিকেল বোর্ডের পরামর্শে বুধবার রাত ৮টার দিকে তাঁর গোড়ালির অপারেশন শুরু হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451