রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উন্নয়নের জন্য দেশের জনগণ আবারও ভোট দিবে আ.লীগকে  : নাসিম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৪৫০ বার পড়া হয়েছে
উন্নয়নের জন্য দেশের জনগণ আবারও আ.লীগকে ভোট

 বাংলার প্রতিদিন ডটকম, 

 আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়ন ও শান্তির জন্য দেশের জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করবে।

মঙ্গলবার বিকেলে কাজীপুরে শহীদ এম মনসুর আলী ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আওয়ামী লীগ বিজয়ী হলে সারা দেশের উন্নয়ন হয়। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে উন্নয়নের নামে দেশ ও মানুষকে ডুবিয়েছে, দেশকে ধ্বংস করেছে। তাদের আমলে জঙ্গিবাদের উত্থান হয়েছে,তারা হাওয়া ভবন সৃষ্টি করে জনগণের টাকা লুটপাট করেছে।’

যমুনার ভাঙ্গন থেকে সিরাজগঞ্জ কাজীপুর রক্ষায় সম্প্রতি ৪৬৫ কোটি টাকার পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প একনেক বৈঠকে অনুমোদিত হওয়ায় তিনি জনসভায় তাঁর নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন স্থাপনা শহীদ এম মনসুর আলী ইন্সটিটিউট অব হেলথ টেকনোলোজি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. মো.শরিফুল ইসলামের সভাপতিত্বে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বেগম লায়লা নাসিম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল এম এ মোহী, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, গান্ধাইল ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451