বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংখ্যালঘু রোহিঙ্গা সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান সিপিএর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৪৪৪ বার পড়া হয়েছে
রোহিঙ্গা সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান সিপিএর

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের চলমান মানবিক সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৬৩তম সিপিএ সম্মেলনের সাধারণ অধিবেশনে কমনওয়েলথ-ভুক্ত সদস্য দেশের সংসদ সদস্যরা এ আহ্বান জানিয়েছেন। সিপিএর এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘের চার্টার (১৯৪৫), বিশ্ব মানবাধিকার ঘোষণা (১৯৪৮), আইপিইউ ১৩৭তম সম্মেলনের রেজুলেশন, জাতিসংঘের সাধারণ অধিবেশনের রেজুলেশন ও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের আলোকে এই সমস্যার দ্রুত সমাধান করা হোক এবং মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীকে নাগরিকত্ব ও সম-অধিকার দেওয়া হোক।’

সিপিএ সাধারণ অধিবেশন মিয়ানমার সরকারের প্রতি সে দেশের রাখাইন রাজ্যে জাতিগত নিধনযজ্ঞ ও সহিংসতা অবিলম্বে বন্ধ করে বাংলাদেশসহ অন্যান্য দেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিঃশর্তভাবে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে নিয়ে টেকসই প্রত্যাবাসনের আহ্বান জানায়।

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসনের ব্যবস্থা করে তাদের নিরাপত্তা, জীবিকা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কমনওয়েলথ দেশগুলো মিয়ানমার সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে।

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়ে খাদ্য-বস্ত্র, আশ্রয়, স্যানিটেশন ও চিকিৎসার ব্যবস্থা করায় কমনওয়েলথভুক্ত দেশগুলো বাংলাদেশ সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে।

কমনওয়েলথ-ভুক্ত রাষ্ট্রগুলোকে রোহিঙ্গাদের নিরাপত্তার অধিকারপ্রাপ্তি, তাদের প্রতি মানবিক সহায়তা প্রদান ও রোহিঙ্গারা যেন তাদের নিজ-ভূমি রাখাইনে ফেরত যেতে পারে তা নিশ্চিত করতে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451