শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

নর্দান ইউনিভার্সিটির আইন বিভাগে ‘মুট কোর্ট’ প্রতিযোগিতা -২০১৭ অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৪৭২ বার পড়া হয়েছে

সম্প্রতি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ মুট কোর্ট ক্লাব এর উদ্যোগে ‘পঞ্চম এনইউবি
আইএইচএল মুট কোর্ট প্রতিযোগিতা-২০১৭’ অনুষ্ঠিত হয়। মুট কোর্ট
প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
আইন বিভাগের সহযোগী অধ্যাপক প্রথিতযশা শিক্ষক ড. মোঃ মাহাবুবুুর রহমান, নর্দান
ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জাহিদ হোসেন
ভূঁইয়া ও নর্দান ইউনিভার্সিটি’র আইন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা বিলকিস।
মূট কোট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সখিনা আক্তার, রিয়া আক্তার ও এসএম আব্দুল
হাসিব এর দল এবং রানার আপ হন নিয়ামত উল্লাহ, মোঃ মুস্তাফিজুর রহমান ও আকবর হোসেন এর
দল। বেস্ট মুটার হয়েছেন রিয়া আক্তার ও বেস্ট রিসার্চার হয়েছেন ফেরদৌস শেখ। বেস্ট মেমোরিয়াল
পেয়েছেন সাদেক হোসেন মামুন, মিমি আক্তার ও সঞ্চিতা রায়ের দল।
সন্মানিত বিচারক ম-লী তাঁদের বক্তব্যে বলেন, আইন শিক্ষা বিস্তারে ব্যবহারিক জ্ঞানের কোনো
বিকল্প নেই। সামাজিক অবক্ষয়ের জন্য আইন শিক্ষার অপ্রতুলতাই দায়ী। মুট কোর্ট এর মত
আয়োজন আইন শিক্ষার্থীদের জ্ঞানের পরিসর বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ আইন বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মুট
কোর্ট পরিচালনা করে আসছে। মুট কোর্টের মাধ্যমে আইনের ছাত্রছাত্রীরা বাংলাদেশ
জুডিশিয়াল সিস্টেমের সাথে পরিচিত হতে পারছে। নর্দান ইউনিভার্সিটি মুট কোর্টের
মাধ্যমে প্রচলিত তাত্ত্বিক জ্ঞানের সাথে ব্যবহারিক জ্ঞানের সংমিশ্রণ ঘটিয়ে ছাত্রছাত্রীদের
সত্যিকার কোর্ট প্রসেডিং এর সঙ্গে পরিচিত করছে।
এ অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষার্থীরা সরাসরি আদালতের কার্যক্রম উপস্থাপন করে এবং তা
উপভোগ করেন। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। এতে
নর্দান ইউনিভার্সিটি আইন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত
ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451