মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধি।
চাঁদপুরের হাজীগন্জ উপজেলার পূর্ব কাজিরগাঁও গ্রামের গৃহবধু মরিয়ম বেগমকে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার (৭নভেম্বর) এলাকাবাসী মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেন।
সকালে কাজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানববন্ধন শুরু হয়ে হাজীগঞ্জ বাজারের বড় মসজিদের সমুখ্যে মিলিত হয়। এতে কাজিরগাঁও গ্রামের লোকজন ছাড়াও আশপাশের কয়েকটি গ্রামের শত শত লোক অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী খোকা। এ সময় তিনি বলেন, যৌতুকের দাবিতে গৃহবধু মরিয়মকে হত্যা করে স্বামী মহিন উদ্দিন ঘুরে বেড়াচ্ছে অথচ তাকে বা তার পরিবারকে আইনের আওতায় এখনো আনতে না পারার প্রতিবাদে আমরা এলাকাবাসী স্বেচ্ছায় এ মানববন্ধন ও প্রশাসনের ববাবর স্মারকলিপি পেশ করার উদ্যোগ নিয়েছি। হাজীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে অচিরেই আসামীদের গ্রেফতারের উদ্যোগ নিচ্ছে বলে নিশ্চয়তা পাওয়ার পর উক্ত মানববন্ধন সমাপ্ত হয়।
উল্লেখ্য গত শুক্রবার (৩ নভেম্বর) হাজীগন্জ সদর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মোহন গাজী বাড়ি থেকে যৌতুকের বলি হয়েছে ২ সন্তানের জননী মরিয়ম বেগম (২০)। লিয়াকত গাজীর ছেলে স্বামী মহিনউদ্দিন গাজী (২৮) ও তার পরিবার হত্যা করেছে বলে নিহতের বাবার পরিবার দাবি করেছে।
ঘটনার পর থেকে মরিয়মের স্বামী মো.মহিন গাজী ও তার বাবা,মাসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।