রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আয়ের চেয়ে ব্যয় বেশি গ্রামে, শহরে উল্টো

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ৪৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী গ্রামে আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি। মূলত এই কারণেই ঢাকামুখী জনস্রোত থামানো যাচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের। আর গবেষণা বলছে, ঢাকার ওপর নির্ভরশীলতা কমানোর জন্য নেওয়া উদ্যোগের ফলাফল হতাশাব্যঞ্জক।

ভিটাবাড়ি ছেড়ে মানুষ সেই ঢাকা শহরের দিকে আসছে, যে ঢাকা আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী বসবাসের অযোগ্য শহর হিসাবে বিশ্বে চতুর্থ, নদীদূষণের দিকে থেকে প্রথম, বায়ুদূষণের দিক থেকে এশিয়ায় দ্বিতীয় এবং সবচেয়ে মানসিক চাপের শহর হিসাবে বিশ্বে সপ্তম। তারপরও ঢাকামুখী জনস্রোত একটুও কমেনি।

স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘এখন লেটেস্ট (সর্বশেষ) যে সার্ভে (জরিপ) হয়েছে, ঢাকার ডিটেইল এরিয়া প্ল্যান (বিশদ অঞ্চল পরিকল্পনা) করার জন্য তাতে বলা হচ্ছে ৭ থেকে ৮ শতাংশ হারে মানুষের আগমন ঘটছে। যদি দেড় কোটি মানুষ হয়, তাহলে বুঝতেই পারছেন প্রতিবছর আমরা প্রায় ১০ থেকে ১২ লাখ মানুষকে ঢাকা অভিমুখী করছি।’

বসবাসের যতই অযোগ্য হোক ঢাকায় আসা মানুষ ভালোভাবেই জানেন উন্নয়ন বৈষম্যের কারণে ঢাকায় এমন কিছু সুযোগ তৈরি হয়েছে, যা গ্রামে, জেলা শহরে এমনকি বিভাগীয় শহরেও পাওয়া যায় না।

ঢাকার এক রিকশাচালক জানান, তাঁর বাড়ি গাইবান্ধা জেলায়। সেখানে রিকশা চালিয়ে একদিনে তিনি ১৫০ টাকা উপার্জন করেন। আর ঢাকায় তাঁর উপার্জন ৪০০ থেকে ৫০০ টাকা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্যও বলছে, গ্রামে আয়ের তুলনায় ব্যয় বেশি আর শহরে ব্যয়ের তুলনায় আয় বেশি। তাহলে কেন মানুষ ঢাকায় আসবে না।

এ ছাড়া বৃহত্তর রংপুরের মানুষ কেন ঢাকায় বেশি আসে তারও জবাব পাওয়া যায় পরিসংখ্যান ব্যুরোর রিপোর্টে। এর তথ্য অনুযায়ী, রংপুর বিভাগে দরিদ্রতার হার সবচেয়ে বেশি, যেখানে ৪৭ দশমিক ২ শতাংশ মানুষই দরিদ্র।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র গবেষক মোহাম্মদ ইউনুছ বলেন, ‘আট ভাগের এক ভাগ, ১৩ শতাংশ লোকজন শুধু আমরা সিটিতেই বসবাস করছি। যেখানেই বলা হয়, জিডিপির ওয়ান-থার্ড, প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ ঢাকাতেই জেনারেটেড (সৃষ্টি) হয়। এটা একটা সুস্থ লক্ষণ না। আমাদের বিকেন্দ্রীকরণের দিকে যেতে হবে।’

বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হিসেবে ঢাকা এখন সারা দুনিয়ার কাছে বিস্ময় যে কী করে এই শহরে প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৪৫ হাজার মানুষ বাস করে। জনসংখ্যার চাপ কমাতে ঢাকায় সব সুযোগ সৃষ্টি না করে বিকেন্দ্রীকরণের ওপর জোর দেওয়া হয় সবচেয়ে বেশি। কিন্তু সেটাও কি সম্ভব হচ্ছে। এ ব্যাপারে উন্নয়ন গবেষণা সংস্থা একটি গবেষণা চালায়। যেখানে ঢাকা-চট্টগ্রামসহ দেশের মোট ১২টি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) নিয়ে কাজ করা হয়।

বিআইডিএসের গবেষক ইউনুছ বলেন, “আমরা ইপিজেডের ওপর গবেষণা করেছি, নয়টি ইপিজেড, সবকিছুতে। এটায় একটা জিনিস প্রকট হয়ে এসেছে এই যে, নীতির বিকেন্দ্রীকরণে যদি উৎসাহিত না করেন, তাহলে যে তা হয় না। সেটা আপনি দেখবেন চট্টগ্রাম ইপিজেড এবং ঢাকা ইপিজেডে উদ্যোক্তরা প্লটের জন্য যারপরনাই প্রতিযোগিতায় নেমে পড়ে; ‘একটা প্লট খালি হচ্ছে এটা আমি নেব’। অথচ আদমজীতে প্লট খালি আছে, ঢাকা-চট্টগ্রাম রোডে কুমিল্লায় প্লট খালি আছে। সেখানে উদ্যোক্তারা যেতে চায় না।”

মেগাসিটিগুলোর মধ্যে ঢাকায় এখন সবচেয়ে দ্রুত জনসংখ্যা বাড়ছে। পরিস্থিতি এমন যে ঢাকায় ভুটানের সমান জনসংখ্যা হতে এক বছরও লাগে না। আবার জনবহুল সিঙ্গাপুর শহরের সমান জনসংখ্যা হতে সাত-আট বছরই যথেষ্ট। ঢাকা ও তার আশপাশের জনসংখ্যা, যা এখন প্রায় এক কোটি ৭০ লাখ, তা দুটি কোটি দু-তিন বছরেই ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘উন্নয়নকে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু প্রকল্পগুলো করছি। কিন্তু আসলে হচ্ছেটা উল্টো। কিন্তু উন্নয়নকে না নিয়ে, বরং স্থানীয় উন্নয়নকে শোষণ করে ঢাকা অভিমুখী করছি। এটা আমার কাছে, আমাদের দেশে যে শোষণ অর্থনীতি গড়ে উঠেছে ব্রিটিশ সময় থেকে শুরু করে, পাকিস্তান আমাদের শোষণ করেছে। এখন ঢাকা শোষণ করছে সারা বাংলাদেশকে। আপনি যদি সেই পরিপ্রেক্ষিতে দেখেন এটি সাংঘাতিকভাবে অসামঞ্জস্যপূর্ণ, সমতার ভিত্তিতে বিন্যস্ততার যে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ করেছি তার বিপরীতধর্মী একটা রাজনৈতিক দর্শন।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451