রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জের কাশিয়ানীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০১৭
  • ৪৩০ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে
রফিকুল ইসলাম পার্থ (১৫) নামে এক এসএসসি
পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২
টার দিকে উপজেলার রামদিয়া কৃষি ব্যাংক সংলগ্ন
পাঁচতলা একটি ভবনের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত পরীক্ষার্থী কাশিয়ানী উপজেলার রাতইল
নায়েবুন্নেছা ইনষ্টিটিউশনের এসএসসি পরীক্ষার্থী
এবং চাপ্তা গ্রামে আবুল হোসেন তালুকদারের ছেলে। সে
রামদিয়া গ্রামে ওই বাসায় তার ভাইয়ের কাছে থেকে
লেখাপড়া করতো।
রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শফিকুল ইসলাম
জানান, দুপুরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে
পুলিশ ঘটনা স্থলে যায়। সেখানে তিন তলা ভবনের একটি বদ্ধ
কক্ষে ফ্যানের পাখার সাথে গলায় কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায়
ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
নিহতের বড় ভাই সৌরভ তালুকদার বলেন, আমি দুপুরে
বাসায় বাজার দিতে এসে রুমের দরজা বন্ধ পাই। পরে
লোকজন নিয়ে দরজা ভেঙে দেখি ফ্যানের পাখার সাথে কাপড়
দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তিনি আরো বলেন,
তার শরীরের বিভিন্ন স্থানে তিমি মাছের ছবি, এফ ৫৭
আকা, ডায়রীতে রক্ত দিয়ে এফ ডব্লিউ এবং কলম দিয়ে
ব্লু-হোয়েল গেম সম্পর্কে অনেক কিছু লেখা। তাই ব্লু-
হোয়েল গেম খেলতে গিয়ে আত্মহত্যা করেছে বলে তিনি
ধারণা করছে।

লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল
হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে পুলিশের ওই
কর্মকর্তা জানিয়েছেন।
তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451