সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর কাকরাইলে মা-ছেলে হত্যা : জনি রিমান্ডে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০১৭
  • ২৭৫ বার পড়া হয়েছে
কাকরাইলে মা-ছেলে হত্যা : জনি রিমান্ডে

বাংলার প্রতিদিন ডটকম,

রাজধানীর কাকরাইলে শামসুন্নাহার ও তাঁর ছোট ছেলে শাওন হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আল আমিন ওরফে জনিকে ছয়দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব এ আদেশ দেন।

জনি হচ্ছেন নিহত শামসুন্নাহারের স্বামী আবদুল করিমের তৃতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তার ভাই।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান  জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক আলী হোসেন আসামি জনিকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।
গতকাল শনিবার গোপালগঞ্জ থেকে আল আমিন ওরফে জনিকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাবের দাবি, গ্রেপ্তার জনিই মা-ছেলে হত্যার মূল হোতা।
শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সংস্থাটির গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

মুফতি মাহমুদ জানান, চারদিন আগে আবদুল করিমের তৃতীয় স্ত্রী সুইসাইড করার একটি পরিকল্পনা করেন এবং তখন যে বাসাতে মুক্তা অবস্থান করছিলেন, সেখানে আবদুল করিম ও মুক্তার ভাই জনিও ছিলেন। তাঁরা মুক্তাকে আত্মহত্যা থেকে রক্ষা করেন। মুফতি মাহমুদ বলেন, ‘এই ঘটনাটিই ছিল আসলে মূল বিষয়। সেদিনই কিন্তু সে (আল আমিন) প্ল্যান করে যে যার প্রেক্ষিতে তার বোন আত্মহত্যা করতে চেয়েছিল, সে ক্ষেত্রে সে একটি হত্যার পরিকল্পনা করে।’

মুফতি জানান, এরপরই একটি ছুরি কিনে বুধবার শামসুন্নাহারের কাকরাইলের বাড়ি যান জনি। সেখানে তিনি বাড়ির গৃহকর্মীকে রান্নাঘরে আটকে একাই মা-ছেলেকে হত্যা করেন বলেও স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

শামসুন্নাহারের বড় ছেলে মিশু ও মেজো ছেলে অনিক বিদেশে থাকায় মরদেহ দুটি হিমঘরে রাখা ছিল। আজ তাঁরা দেশে ফেরার পর জানাজা শেষে দাফন করা হয় শামসুন্নাহার ও শাওনকে।

এ হত্যার ঘটনায় নিহত শামসুন্নাহারের স্বামী আবদুল করিম ও তাঁর তৃতীয় স্ত্রী শারমিন মুক্তাকে ছয়দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

গত বুধবার রাজধানীর কাকরাইলের ৭৯/১ নম্বর বাসভবনের পাঁচতলার নিজ ফ্ল্যাট থেকে মা শামসুন্নাহার ও তাঁর ছেলে শাওনের লাশ উদ্ধার করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451