বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুলছাত্র হাসান হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০১৭
  • ২৭১ বার পড়া হয়েছে
হাসান

অনলাইন ডেস্কঃ  রাজধানীর ডেমরায় ক্যামব্রিজ হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র হাসান হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা দেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি মাজহারুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বিল্লাল চাপরাশি ও মো. শাহজাহান। বিচারক মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদের ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

নথি থেকে জানা যায়, ডেমরার কোনাপাড়ার আল-আমিন রোডে বসবাস করতেন ক্যামব্রিজ হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মো. হাসান। ২০১৪ সালের ১০ জুলাই বিকেলে হাসান বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এর দুদিন পর বিকেলে অপরিচিত একটা নম্বর থেকে ফোন দিয়ে আল-আমিনের বাবাকে পাঁচ লাখ টাকা নিয়ে মাওয়া ঘাটে যেতে বলে। আর টাকা না নিয়ে মাওয়া গেলে তারা হাসানকে খুন করে লাশ টুকরো টুকরো করে পরিবারের কাছে পাঠিয়ে দেবে বলে জানায়।

ওই ঘটনায় হাসানের বাবা আনোয়ার হোসেন ১৩ জুলাই ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরবর্তী সময়ে হাসানের বাবা তাঁর ছেলেকে মুক্তি দিতে তাদের ৫০ হাজার টাকা দেন। তারপরও তারা হাসানকে ছেড়ে দেয়নি। ঘটনার ১২ দিন পর বাড়ির কিছু দূরে বস্তাবন্দি অবস্থায় হাসানকে কয়েক টুকরো করে ফেলে দিয়ে যায় দুর্বৃত্তরা।

২০১৪ সালের ১৮ নভেম্বর বিল্লাল চাপরাশি এবং মো. শাহজাহানকে অভিযুক্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন। পরে ওই বছরের ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451