বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাকরাইলে মা-ছেলে খুন, বাবার তৃতীয় স্ত্রী সম্পর্কে আগেই সতর্ক করেন বড় ছেলে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০১৭
  • ১৮২ বার পড়া হয়েছে
কাকরাইলে মা-ছেলে হত্যা : জনি রিমান্ডে

অনলাইন ডেস্কঃ

রাজধানীর কাকরাইলে শামসুন্নাহার ও তাঁর ছোট ছেলেকে গলা কেটে হত্যা করার কারণ হিসেবে স্বামীর অনৈতিক সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোকে উল্লেখ করছেন তাঁদের স্বজনরা। আর এ জন্য দোষীদের সর্বোচ্চ শাস্তিও দাবি করেছেন তাঁরা।

আজ শনিবার জানাজা শেষে দাফন করা হয় শামসুন্নাহার ও তাঁর ছোট ছেলে শাওনকে। শামসুন্নাহারের বড় দুই ছেলে মিশু ও অনিক বিদেশ থেকে ফেরার পরই তাঁদের দাফন করা হলো। বাড়িতে ফিরে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

শামসুন্নাহারের মেজো ছেলে অনিক বলেন, ‘যে এই রকম নরপিশাচের মতো কাজটা করছে, আমার মা’রে আমার মাসুম ছোট ভাইটারে মাইরা ফেলছে, এর যেন কঠোর বিচার হয়।’

বড় ছেলে মিশু জানান, আগেই তিনি মাকে সাবধান করেছিলেন। বাবার তৃতীয় স্ত্রীর নামে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শও দিয়েছিলেন। তাঁর মা খুব নরম মনের মানুষ ছিলেন। মিশু বলেন, সম্ভবত তাঁদের তিন ভাইয়ের কথা ভেবে মা কোনো কঠিন পদক্ষেপ নেননি।

বুধবার রাজধানীর কাকরাইলের ৭৯/১ বাসভবনের পাঁচতলার নিজ ফ্ল্যাট থেকে মা শামসুন্নাহার ও তাঁর ছেলে শাওনের লাশ উদ্ধার করা হয়। নিহতদের স্বজনদের অভিযোগ, স্বামী আবদুল করিম ও তাঁর তৃতীয় স্ত্রী শারমিন মুক্তা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

জানা গেছে, আবদুল করিম তিনটি বিয়ে করেছেন। নিহত শামসুন্নাহার করিম তাঁর প্রথম স্ত্রী। এরপর তিনি আরেকটি বিয়ে করছিলেন। কিন্তু বছর চারেক আগে সেই স্ত্রীকে তালাক দিয়ে মুক্তাকে বিয়ে করেন। এ হত্যার ঘটনায় আবদুল করিম ও তাঁর তৃতীয় স্ত্রী শারমিন মুক্তাকে ছয়দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451