মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দুবলার চরের রাস উৎসবে সুন্দরবন সুরক্ষায় ভিন্নধর্মী প্রচারাভিযান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭
  • ২১৭ বার পড়া হয়েছে

 

সেলিম হায়দার,সাতক্ষীরা:
‘সুন্দরবনে বর্জ্য না ফেলি, সুন্দরবনের পরিবেশ ভাল রাখি,’ ‘সুন্দরবন
আমাদের বাঁচিয়ে রাখে’, ‘সুন্দরবনে লাউড স্পিকার না বাজায়’,সহ
নানা স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করছে বিভিন্ন সংগঠনের
সদস্যরা।
সুন্দরবন উপকূলীয় প্রাণ বৈচিত্র্য সুরক্ষায় দুবলার চরের ঐতিহ্যবাহী রাস
উৎসবে চলছে এ ব্যতিক্রমধর্মী প্রচারাভিযান।
গতকাল শুক্রবার সকাল থেকে দুবলার চরে ‘সুন্দরবন উপকূলীয় প্রাণ বৈচিত্র্য
সুরক্ষায় নবীন-প্রবীণ সংহতি’ শীর্ষক এই প্রচারাভিযান চালাচ্ছে
সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সাতক্ষীরা
শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম, গবেষণা প্রতিষ্ঠান বারসিক,
শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্র, সামাজিক বন বিভাগ, কৃষি
বিভাগ, স্থানীয় সরকারসহ ২২টি জনসংগঠন।
ব্যতিক্রমধর্মী এই প্রচারাভিযান সম্পর্কে সুন্দরবন স্টুডেন্ট
সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন জানান, উপকূলীয়
প্রাণবৈচিত্র্য সুরক্ষায় বরাবরই মায়ের মতো ভূমিকা পালন করে সুন্দরবন।
কিন্তু মনুষ্যসৃষ্ট নানা কারণে সুন্দরবন উপকূলীয় প্রাণবৈচিত্র্য এখন
বিপদাপন্ন। তাই আমাদের এই প্রচারাভিযান।
সাতক্ষীরা শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাংগঠনিক সম্পাদক
নাহিদ হাসান ও প্রচার সম্পাদক নুরুল হুদা বলেন, রাস উৎসব গোটা দক্ষিণ-
পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে দুবলার চরের রাস
মেলায় আগমন ঘটে হাজার হাজার মানুষের। মানুষ জেনে না জেনে সুন্দরবন
উপকূলীয় প্রাণ বৈচিত্র্যের জন্য ক্ষতিকর অনেক কাজ করে ফেলে। এসব
নেতিবাচক কাজ থেকে বিরত রাখতে আমাদের সামান্য প্রচেষ্টা।
গবেষক পাভেল পার্থ বলেন, সুন্দরবন সুরক্ষায় এটা সত্যি ব্যতিক্রমধর্মী
প্রচারাভিযান এবং সাতক্ষীরার ২২টি জনসংগঠনের এই উদ্যোগ সুন্দরবন
সুরক্ষায় নবীন-প্রবীণের সংহতি প্রকাশ করছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451