বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চার মাসে মালয়েশিয়ায় ১৯ হাজার অবৈধ শ্রমিক আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭
  • ৫২২ বার পড়া হয়েছে
মালয়েশিয়া

মালয়েশিয়াঃ

মালয়েশিয়ায় চার মাসে ১৯ হাজার অবৈধ বিদেশি শ্রমিক ও ৪২৭ জন শ্রমিক নিয়োগকারীকে আটক করা হয়েছে। চলতি বছরের ৩০ জুন প্রবাসী শ্রমিকদের জন্য ই-কার্ড নিবন্ধন কর্মসূচি শেষ হওয়ার পর দেশটির ইমিগ্রেশন বিভাগ তাঁদের আটক করে।

স্থানীয় সময় গত সোমবার এক সংবাদ সম্মেলনে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মহাপরিচালক মোস্তফার আলী এ তথ্য জানান।

মোস্তফার আলী জানান, আগস্ট ও সেপ্টেম্বরে ৮৫০ ও অক্টোবরে এক হাজার ৩২৭টি অভিযান পরিচালনার করে অবৈধ শ্রমিক ও নিয়োগকারীদের আটক করা হয়। এর আগে অবৈধ শ্রমিকদের ই-কার্ড ও রি-হিয়ারিং প্রোগ্রামে নিবন্ধনের জন্য বারবার আহ্বান জানানো হয়। সে সময় তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

মহাপরিচালক আরো বলেন, ‘বিদেশি শ্রমিকরা আমাদের দেশে অবস্থান করছেন উপার্জনের জন্য। আমরা চাই, এখানে শ্রমিকরা বৈধভাবে কাজ করুক। কিন্তু বারবার বলার পরও তাঁরা বৈধ হচ্ছেন না। কর্মফলের কারণেই তাঁদের আটক হচ্ছে। এর জন্য শ্রমিকরাই দায়ী।’

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলা দেশটিতে অবৈধভাবে বসবাসরত চলতি বছরের ৩০ জুন শ্রমিকদের ই-কার্ডের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ দেওয়া হলেও এ সুযোগ গ্রহণে ব্যর্থ হয় বেশির ভাগ বিদেশি শ্রমিক।

দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বৈধতার সুযোগ নেওয়া শ্রমিকের হার মাত্র ৩০ শতাংশ। এখনো মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করছেন প্রায় তিন লাখ বিদেশি শ্রমিক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451