বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের প্রতিশ্রুতি নাজমুল হাসানের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ৪৫০ বার পড়া হয়েছে

টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি। আজ বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে আবার সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসান। এই দায়িত্ব পেয়ে আশার কথা শুনিয়েছেন তিনি, বাংলাদেশের ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আবার সভপাতির দায়িত্ব পাওয়ার পর নাজমুল হাসান বলেন, ‘এখন আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের প্রথম কাজ হচ্ছে ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করা। তাই আঞ্চলিক ক্রিকেট সংস্থা গড়তে চাই। আগামী ছয় মাসের মধ্যেই এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব।’

আর জাতীয় দলকে আরো সামনের দিকে এগিয়ে নিতে চান বিসিবি সভাপতি। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ওয়ানডে র‍্যাংকিংয়ে দলকে পাঁচে নিয়ে যাওয়া। গত মেয়াদে তা হয়তো পারিনি। কিন্তু এবার সে লক্ষ্য অর্জন করতে চাই। আশা করছি আমরা এই লক্ষ্যে সফল হব।’

এর আগে নাজমুল হাসান ২০১২ সালে প্রথম বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। সেবার সরকারের মনোনয়নে আ হ ম মুস্তফা কামালের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। অবশ্য পরের বছরই তিনি সভাপতি নির্বাচিত হন। তিনিই বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি।

তা ছাড়া বিসিবির এবারের পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৩ জনের মধ্যে ২০ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর তিনজনকে নির্বাচনী বৈতরণি পেরিয়ে আসতে হয়েছে। আর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন মনোনীত হয়েছেন।

পরিচালনা পর্ষদের নির্বাচনে জয়ী হওয়া তিনজন হলেন- জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও সৈয়দ আশফাকুল ইসলাম এবং বরিশাল বিভাগ থেকে আলমগীর হোসেন আলো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451