বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর বাড্ডায় বাবা ও মেয়ে লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ৪২৭ বার পড়া হয়েছে
উদ্ধার

এবার রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে বাবা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বাবার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আর মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রথমিক ধারণা করা হচ্ছে।

নিহতরা হলেন- জামিল হোসেন (৩৮) ও তার মেয়ে নুসরাত (০৯)। নিহত জামিল গুলশানে এক ব্যক্তির গাড়ি চালাতেন তিনি। আর তার মেয়ে নুসরাত বাড্ডা ইন্টারন্যাশনাল স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

চার তলা বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকতেন জামিল। পুলিশ গিয়ে বাসার ভেতর খাটের ওপর জামিল ও নুসরাতের লাশ পায়। জামিলের স্ত্রী আর্জিনা তখন তাদের পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে সিঁড়িতে বসে ছিলেন।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের কাছে খবর পেয়ে বাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নার বাগ এলাকার ওই বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠান তারা।

ওসি বলেন, জামিল শেখের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আর তার মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে আমাদের মনে হয়েছে।

জামিলের দুঃসম্পর্কের ভাতিজা মনির জানান, তাদের বাড়ি গোপালগঞ্জ সদরের বনগ্রামে। জামিল গত ১৮ বছর ধরে বাড্ডা এলাকায় থাকেন। ওই বাসার তিন তলায় তারা ওঠেন মাস দুই আগে।

এর আগে বুধবার সন্ধ্যা রাজধানীর কাকরাইলে একটি বাড়িতে ঘরে মা ও সিঁড়িতে ছেলে খুন হন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451