বেনাপোল প্রতিনিধি:
বেনাপোলের গাজিপুর গ্রামে অতিরিক্ত মদ পানে বুধবার রাতে আবুল
হাসান (৩৫) নামে এক সিএন্ডএফ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আবুল
হাসানের বাড়ি বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের ওমর আলীর ছেলে।
এলাকাবাসী জানিয়েছেন, রাত দশটার সময় আবুল অতিরিক্ত মদপান করে বাড়ি
ফেরার সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে যশোর ২৫০ শয্যা
হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশ টার দিকে
আবুল হাসান মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কল্লোল কুমার সাহা
জানিয়েছেন, মদপান হিসেবে তাকে ভর্তি করা হয়েছে। মৃতের ভাই
খোকন জানিয়েছেন, আবুল হাসান সিএন্ডএফ-এর ব্যবসা করতেন। তার লাশ
যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রয়েছে।