শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইসলাম নিয়ে কটুক্তি করায় নোয়াখালী হাতিয়ায় শিক্ষক আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ২৮৪ বার পড়া হয়েছে

 

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভা থেকে দেব্রত দাস
(৪২) নামের এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ। এরআগে অভিযুক্ত শিক্ষককে
আটকের দাবীতে মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। বুধবার (১ নভেম্বর) সকালে
অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা
দায়ের করে। আটককৃত দেব্রত দাস হাতিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সুবল দাসের
ছেলে। সে স্থানীয় চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্ম বিষয়ের সহকারি শিক্ষক।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, স্কুল শিক্ষক দেব্রত দাস তার নিজের ফেইসবুক
আইডিতে গত ১৫ ও ২৮ অক্টোবর দুই দফা ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মে নারী
অধিকার নিয়ে কটুক্তিপূর্ণ পোস্ট করে। পরে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা
এঘটনার প্রতিবাদ করে এবং ৩১ অক্টোবর দুপুরে স্থানীয় চৌমুহনী বাজারে শিক্ষক
দেব্রত দাসকে দ্রুত আটক ও ঘটনার সুষ্ঠ বিচারের দাবীতে মানববন্ধন করে। পরে
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে হাতিয়া
উপজেলা পরিষদের সামনে থেকে অভিযুক্ত দেব্রত দাসকে আটক করে। হাতিয়া থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার আটকের বিষয়টি
নিশ্চিত করে জানান, ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় আটককৃত শিক্ষকের
বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে
কারাগারে প্রেরণ করা হবে।

এইচ.এম আয়াত উল্যা,
নোয়াখালী.


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451