শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাসে আগুন দেওয়া বিএনপির পুরোনো অভ্যাস : কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ৪৫০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম,

বাসে আগুন দেওয়া বিএনপির পুরোনো অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বিকেলে রাজশাহী সড়ক ভবনে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে আজকের হামলা প্রসঙ্গে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

মঙ্গলবার চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে দুটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বাস দুটি পুড়ে যায়।

এর আগে কক্সবাজার যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বিএনপির এক নেতার নির্দেশ ও পরিকল্পনায় বড় ধরনের মিডিয়া কাভারেজ পাওয়ার প্রত্যাশায় গণমাধ্যমের গাড়িতে হামলা চালানো হয়েছিল। ওই নেতার নিজের কণ্ঠের সেই পরিকল্পনা সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইউনেসকো গোটা বাঙালি জাতিকে গর্বিত করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাষণকে স্বীকৃতি দেওয়া মানে পুরো বাঙালি জাতিকে স্বীকৃতি দেওয়া। গোটা বিশ্বে প্রায় ৩৫ কোটি বাঙালির জন্য এটা এক বিশাল অর্জন। তিনি বলেন, ‘জাতি হিসেবে এই স্বীকৃতি আমাদের পাওনা ছিল। ইউনেসকোর স্বীকৃতি দেওয়ার সাথে সাথে গ্রামে-গঞ্জে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক সেই ভাষণ প্রচার শুরু হয়ে গেছে।,


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451