সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকে ঃ
সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়ন পরিষদে গ্রাম
আদালতের কার্যক্রম কে আরো সক্রিয়করনের লক্ষে র্যালী ও আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন ভবন থেকে
র্যালীটি বেড় হয়ে দেশীগ্রাম বাজার হয়ে ইউনিয়ন ভবন হল রুমে
এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন ওই
ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মো.আব্দুল কুদ্দুস সরকার,বাংলাদেশে
গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্ময়
কারী ডালিম কুমার রায় দেশীগ্রাম ইউপির সকল ইউপি সদস্য
সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ ।