বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঁচবিবিতে ছাত্রদলের ৪ নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭
  • ২৮৬ বার পড়া হয়েছে

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ শাখা ছাত্রদলের ৪ নেতার
নামে অধ্যক্ষ বরজাহান আলী কর্তৃক মিথ্যা চাঁদাবাজী মামলা প্রত্যাহারের দাবিতে আজ
সোমবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কলেজের মূল ফটকে সংবাদ সম্মেলনে লিখিত
বক্তব্য পাঠ করেন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র তৌহিদুল ইসলাম তৌহিদ। তিনি
বলেন অধ্যক্ষ অবৈধ ভাবে কলেজের গাছ কর্তন, কলেজভর্তি ও ফরম পূরণে ছাত্রদের কাছ থেকে
অতিরিক্ত টাকা আদায়। পরিত্যাক্ত ভবণ সংস্কারের নামে ৩ লক্ষ টাকা আত্মসাত। প্রতিবছর
বাসক্রয়ের কথা বলে ছাত্রদের কাছ থেকে দু’বারে এক হাজার টাকা উত্তোলন করলেও অধ্যবধি
বাসক্রয় কিংবা বাসের পিছনের গ্লাস ক্রয় করেননি। কলেজে প্রশংসা পত্র ও প্রত্যায়ন পত্রের
নামে ভুয়া রশিদ মুলে একশত টাকা এবং একাদশ শ্রেণির নিবন্ধন ফরম পূরণে একশত
টাকা উত্তোলনসহ বাস অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কলেজ পরিচালনা করে আসছেন।
এসব অভিযোগের প্রেক্ষিতে গত ১৫ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের
পরিচালক ড.আব্দুল মান্নান সরকারের নের্তৃত্বে ৫ সদস্যের একটি দল পরিদর্শনে
আসেন। তারা অধক্ষের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আমাদের কাছ থেকে পুনরায় লিখিত
অভিযোগ গ্রহণ করেন। এরই প্রেক্ষিতে অধ্যক্ষ বরজাহান আলী ছাত্রদলের ৪ নেতার প্রতি
ক্ষিপ্ত হন। নিজের দুর্নীতি আড়াল করতে গত ১৭ অক্টোবর রাতে পাঁচবিবি থানায়
গনেশপুর গ্রামের রহমত আলীর ছেলে কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক লিটন মন্ডল, ধাওয়াইপুর
গ্রামের মিজানুর রহমানের ছেলে যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন মামুন, একই এলাকার
আফছার আলী আকন্দের ছেলে সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ও মহীপুর গ্রামের
বাসুদেব ঘোষের ছেলে কলেজ ছাত্রদল সভাপতি সুশান্ত ঘোষের নামে ২ লক্ষ টাকা
চাঁদাবাজীর মামলা দায়ের করেন। আমরা অনতি বিলম্বে মিথ্যা চাঁদাবাজীর মামলা
প্রত্যাহারের দাবি জানায়। অন্যথায় পরবর্তীতে কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে
কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451