বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঁচবিবিতে ছোট যমুনা নদী থেকে ড্রেজিং করে বালু উত্তোলন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ২২৭ বার পড়া হয়েছে

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট যমুনা নদী থেকে ড্রেজিং করে বালু উত্তোলন করায়
ভূমিধ্বস সহ বাড়ি ঘর ও আটাপাড়া বেইলী সেতু হুমকির সম্মুখিন। নদীর তীরবর্তী
বাসিন্দাদের প্রতিবাদের মুখে সামরিক বন্ধ থাকলেও আবারো বালু উত্তোলন শুরু হয়েছে।
উপজেলার ছোট যমুনা নদীর বাগজানা ও আটাপাড়া ঘাটে ড্রেজিং করে বালু উত্তোলন
করছে বালু দস্যুরা। আটাপাড়া গ্রামের মোঃ মিজানুর রহমান বালু উত্তোলনে বাধা দিলে
সাজু, হিরো , খায়রুল ও সিরাজুল নামের ৪ সন্ত্রাসী তাকে ১ মাস পূর্বে অপহরণের
চেষ্টা করে। বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা মিমাংসার আস্বাস দিয়ে
বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে ভুক্তভোগী মিজানুর উপজেলা নির্বাহী
কর্মকর্তা বরাবর বিচারে দাবী জানিয়ে আবেদন করেন। বদলী জনিত কারনে বিচার না
পেয়ে পাঁচবিবি থানায় অভিযোগ দায়ের করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী বিবাদীকে
থানায় ডেকে মিমাংসা করেছেন।
এতো কিছুর পরেও বালুদস্যুরা বালু উত্তোলন আবারো শুরু করেন। ফলে এলাকাবাসীর মধ্যে
উৎকন্ঠা বিরাজ করছে। বালু উত্তোলনের ফলে নদী পার্শ্ববর্তী জমি বসত বাড়ীতে ধ্বস
নামার ভয়ে তারা আতঙ্কিত। বাগজানা তহসিল অফিসের অতি নিকটে জনবহুল ঘাটে আর
আটাপাড়া যমুনা সেতুর সামান্য দূরে কি ভাবে প্রকাশ্য ড্রেজিং করে বালু উত্তোলন
করছে বালু দস্যুরা। তাঁদের খুটির জোর কোথায় এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে।
অচিরেই বালু উত্তোলন বন্ধ করতে উর্দ্ধতন কর্তীপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন
এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মোঃ হেদায়েতুল ইসলামের নিকট জানতে
চাইলে তিনি জানান ড্রেজিং করে বালু উত্তোলনের কোন নিয়ম নেই। তিনি আরো
বলেন বেশ কয়েকস্থানে অভিযান চালিয়ে জরিমানা সহ বালু উত্তোলন বন্ধ করেছেন। যদি
তার পড়েও কেউ বালু উত্তোলন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451