শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টেকনাফে ব্যবসায়ীকে আটকের পর কোটি টাকা দাবি, ১৭ লাখ টাকাসহ ধরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭
  • ২৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

কক্সবাজারের টেকনাফে এক ব্যবসায়ীকে জিম্মি করে ১৭ লাখ টাকা আদায়ের পর সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সাত সদস্য। এর মধ্যে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার তিনজন, সহকারী উপপরিদর্শক (এএসআই) পদের দুজন ও দুজন কনস্টেবল।

এ ঘটনায় জড়িত ডিবি পুলিশের এক উপপরিদর্শক পালিয়ে গেলেও উদ্ধার করা হয়েছে ওই ১৭ লাখ টাকা। নানা প্রক্রিয়া শেষে উদ্ধার ১৭ লাখ টাকা ব্যবসায়ীকে ফেরত দিয়ে আটক সাতজনকে কক্সবাজারের পুলিশ সুপারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আজ বুধবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের এই সাত সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

টেকনাফে রোহিঙ্গাদের ত্রাণ কর্মক্রম পরিচালনায় স্থাপিত সেনাবাহিনীর ক্যাম্পের প্রধান মেজর নাজিম আহমদ বলেন, টেকনাফের মধ্য জালিয়াপাড়ার বাসিন্দা গফুর আলমকে গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহর থেকে ডিবি পুলিশ পরিচয়ে ধরে নিয়ে গিয়ে টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁর পরিবারের সদস্যরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে আগে টাকা দিয়ে ওই ব্যবসায়ীকে ছাড়িয়ে নেওয়া হয়। সেই টাকা নিয়ে একটি মাইক্রোবাসে চেপে আটজনের একটি দল আজ বুধবার ভোরে কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ সময় মেরিনড্রাইভ সড়কের শাপলাপুর এলাকায় সেনাবাহিনী তাদের তল্লাশি চৌকিতে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে উদ্ধার করে ওই ১৭ লাখ টাকা।

সে সময় ডিবি পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান কৌশলে দৌড়ে পালিয়ে গেলেও ডিবি পুলিশের অন্য সাত সদস্যকে আটক করা হয়। পরে বিষয়টি নিয়ে র‌্যাব ও পুলিশের সঙ্গে আলোচনা করা হয়। আটক সাতজনকে পুলিশ সুপারের জিম্মায় দিয়ে ১৭ লাখ টাকা ওই ব্যবসায়ীকে ফেরত দেওয়া হয়েছে বলে জানান এই সেনা কর্মকর্তা।

 

ভুক্তভোগী ব্যবসায়ী গফুর আলমের মুদি মালামাল ও আমদানি-রপ্তানির ব্যবসা রয়েছে। তিনি জানান, ডিবি পুলিশের সদস্যরা গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহর থেকে তাঁকে আটক করে চোখ বেঁধে একটি গাড়িতে বিভিন্ন স্থানে ঘোরায়। পরে তাঁকে ডিবি পুলিশের সদস্যরা বলেন, তিনি মাদক ব্যবসায়ী। তাই এখন তাঁকে এক কোটি টাকা দিতে হবে। এ সময় গফুর বলেন, এক কোটি টাকা তিনি জীবনে কখনো একসঙ্গে দেখেননি। আর যদি তিনি মাদক ব্যবসা করে থাকেন তাহলে বিষয়টি নিয়ে টেকনাফ থানার ওসির সঙ্গে কথা বলতে, প্রয়োজনে এলাকায় গিয়ে কথা বলতে অনুরোধ জানান। যদি ডিবি সদস্যরা এটা প্রমাণ করতে পারেন যে তিনি মাদক ব্যবসায়ী তাহলে যে শাস্তি দেওয়া হবে তা তিনি মাথা পেতে নেবেন।

একপর্যায়ে গফুরকে মুক্তি দেওয়ার জন্য ১৭ লাখ টাকা দাবি করেন ডিবি সদস্যরা। সে সময় বিষয়টি সেনাবাহিনীকে জানান তাঁর পরিবারের সদস্যরা।

সেনাবাহিনীর দেওয়া তথ্যমতে, আটক ডিবি সদস্যরা হলেন এসআই আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান ও মোস্তফা, এএসআই ফিরোজ আহমদ ও আলাউদ্দিন, কনস্টেবল মোস্তফা আজম ও আল-আমিন।

তিন মাস ধরে ডিবি পুলিশের এই দলটি বিভিন্ন ব্যক্তিকে জিম্মি করে লাখ লাখ টাকা আদায়, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়াসহ নানা অভিযোগ ছিল। এবার একই অভিযোগে সেনাবাহিনীর হাতে ধরা পড়ল দলটি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451