শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিহত হওয়ার আগে ছবি তুলেছিল কল্যাণপুরের জঙ্গিরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬
  • ৩২৬ বার পড়া হয়েছে

ঢাকা : কল্যাণপুরের আস্তানায় নিহত হওয়ার আগে আইএস’র পোশাক পরে ও পেছনে কালো পতাকা রেখে পোজ দিয়ে ছবি তুলেছিল জঙ্গিরা। অভিযানের পর জাহাজবাড়ি থেকে পুলিশ দু’টি পেনড্রাইভ উদ্ধার করে। ওই পেনড্রাইভের ভেতরেই ছবিগুলো সংরক্ষিত ছিল। তবে এই ছবি ঠিক কখন তোলা হয়েছিল তা নির্দিষ্ট করে বলতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী।
ছবির ব্যাকগ্রাউন্ড ও পাশের দৃশ্য দেখে মনে হচ্ছে, ওই জাহাজবাড়িতেই ছবিগুলো উঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন, ছবিগুলো কয়েক দিন আগে তুলেছিল তারা। সেগুলো পেনড্রাইভে করে কোনো মাধ্যমে তা আইএসের আমাক (Amaq) ম্যাগাজিনের প্রতিনিধির কাছে পাঠানো হতো। যেমনটা হয়েছিল গুলশানের হলি আর্টিসান বেকারিতে জিম্মি ঘটনার পর। ওই ঘটনার পর আইএসের আমাক এজেন্সি যে ছবি প্রকাশ করেছিল এসব ছবিও প্রায় একই।
কল্যাণপুরে ‘সফল’ অভিযানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, দেশ বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে। চলতি সপ্তাহে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত হয় ৯ জঙ্গি। যাদের গায়ে ছিল আইএসের পোশাক। পাশেই পড়েছিল আইএস’র পতাকা।

তবে গুলশানে নিহত ৬ জঙ্গিকে আইএস নিজেদের সদস্য বলে দাবি করলেও এই ৯ জঙ্গি নিহত হওয়ার পর আইএস থেকে কোনো বিবৃতিও দেয়া হয়নি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ জুলাই) ভোর ৫টা ৫১ মিনিটে রাজধানীর কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় সোয়াত, র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলিতে ৯ জঙ্গি নিহত হয়। এ সময় ১ জঙ্গি গুলিবিদ্ধসহ ২ জনকে আটক করে পুলিশ। জঙ্গিরা সবাই তরুণ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451