বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত, আহত-২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ১৭৮ বার পড়া হয়েছে
শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত, আহত-২

টি.আই সানি,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় দুই ছাত্র নিহত হয়েছে। ২৪
অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের শ্রীপুর-
রাজাবাড়ী সড়কের ডোয়াইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ডোয়াইবাড়ী গ্রামের নজরুল ইসলামের পুত্র সিয়াম
(১১) ও শাজাহানের পুত্র সিহাব (১১)। নিহতরা ডোয়াইবাড়ী মধ্যপাড়া
প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে শাহজাহানপুর সরকারী
প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসসি’র মডেল টেষ্ট পরীক্ষা শেষে
ব্যাটারি চালিত অটোরিক্সা দিয়ে বাড়ী ফেরার পথে শ্রীপুর রাজাবাড়ী
সড়কের ডোয়াইবাড়ী পূর্ব পাড়া ঈদগাহ্ধসঢ়; মাঠ সংলগ্ন স্থানে
পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই টমটম গাড়ীর
সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’ছাত্র নিহত হয়।
এসময় তাদের অপর এক সহপাঠি মাজাহারুল ইসলাম ও আছমা বেগম
আহত হয়। আহতকে শ্রীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার
করেছে। মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া
নেমে এসেছে।
শ্রীপুর থানার এস.আই এখলাস উদ্দিন জানান, নিহতদের লাশ উদ্ধার
করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনায় কবলিত
যানবাহনে থাকা ভারতীয় ৪টি গরু আটক করা হয়েছে। শ্রীপুর
থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451