শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হালকা অনুভব করছি আপনাদের পেয়ে : সিইসি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ১৯০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম, 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় শেষদিনের সংলাপে সাবেক প্রধান নির্বাচন কমিশনার-সিইসিসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনায় বসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

এ সময় সূচনা বক্তব্যেই তিনি বলেন, ‘আজ খুব হালকা অনুভব করছি’।

সিইসি আরো বলেন, ‘ফেলে আসা পুরানো দিনগুলোর দিকে ফিরে তাকানোর সুযোগ হলো। এ সুযোগে আপনাদের স্বাগত, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ’

নূরুল হুদা বলেন, ‘গত প্রায় তিন মাস ধরে অনেক মূল্যবান কথা শুনেছি, অনেক ভারি ভারি কথা শুনেছি। আজ আপনাদের পেয়ে অনেকটা হালকা অনুভব করছি। ’

সিইসি বলেন, আজ কবিগুরুর ভাষায় বলতে ইচ্ছে করছে- ‘আজ কোনো কাজ নয়-সব ফেলে দিয়ে/ ছন্দ বন্ধ গ্রন্থ গীত-এসো তুমি প্রিয়ে/ আজন্ম-সাধন–ধন-সুন্দরী আমার কবিতা, কল্পনালতা। ’

এ ছাড়াও সিইসি সাবেকদের উদ্দেশে বলেন, আজ বিচিত্র অভিজ্ঞতার গল্প শুনতে চাই, পরামর্শ আকারে গ্রহণ করব। যত্ন সহকারে তা সংরক্ষণ করব, প্রয়োগ করব। ’

আজ মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে নির্বাচন ভবনের সভাকক্ষে এ সংলাপ শুরু হয়।

এতে সাবেক  সিইসিদের মধ্যে- বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, এ টি এম শামসুল হুদা; সাবেক নির্বাচন কমিশনারদের মধ্যে- মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, মো. শাহনেওয়াজ; সাবেক সচিবদের মধ্যে- আবদুল করিম, মনজুর হোসেন, হুমায়ুন কবীরসহ সাবেক স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার, পুলিশ ও মন্ত্রণালয়ের কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451