সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নীলফামারীতে মন্দির থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ২১২ বার পড়া হয়েছে

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী:
নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ঢুলিয়া শালমারা গ্রামের
একটি মন্দির থেকে সোমবার বিকালে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
করা হয়েছে।
ওই পুলিশ সদস্য হলেন, দিপু রায় (২৫) ওই গ্রামের জলেশ চন্দ্র রায়ের ছেলে।
তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ বলতে পারেনি পুলিশ।
দিপুর স্ত্রী গৌরী বলেন, কালিপুজা উপলক্ষে ছুটি নিয়ে তিন দিন আগে
বাড়ি আসেন দিপু
রোববার তার ঢাকায় কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। এজন্য শনিবার সন্ধ্যায়
টিকিট আনার কথা বলে বাড়ি থেকে বের হন, কিন্তু আর ফেরেননি। সোমবার
বিকালে স্থানীয়রা গ্রামের বুড়ি মন্দিরে লাশ ঝুলতে দেখে।
দিপু মাত্র কয়েক মাস আগে পুলিশে যোগ দেওয়ার পর বিয়ে করেন বলে জানান
তার বাবা জলেশ চন্দ্র।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার
সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনািট তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্ত
শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451