বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার শুনানি পেছাল এম কে আনোয়ারের মৃত্যুতে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ২৮১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ধার্য করা হয়েছে।

আগামী ২৫ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার ঢাকার ৬ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আবদুল্লাহ আল মামুন এই দিন ধার্য করেন।

এ মামলার অভিযোগ গঠনের জন্য আজকের দিন ধার্য ছিল। কিন্তু এ মামলার অন্যতম আসামি এম কে আনোয়ার মারা যাওয়ায় বেশির ভাগ আসামি তাঁর জানাজায় ব্যস্ত থাকবেন, তাই সময়ের আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

২০১৫ সালের ৩০ এপ্রিল খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ।

অভিযোগপত্রে অপর আসামিরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সালাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, চেয়ারপারসনের তথ্য উপদেষ্টা শওকত মাহমুদ, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, বরকত উল্লাহ বুলু, মীর সরাফত আলী সপু, আজিজুল বারী হেলাল, আবদুল কাইয়ুম, লতিফ কমিশনার, মীর আবু জাফর শামসুদ্দিন দিদার, যাত্রাবাড়ী এলাকার সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ, তাঁর ছেলে তানভীর আহমেদ রবিন, নবী উল্লাহ নবী ও সেলিম ভূঁইয়া।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাত ৯টায় যাত্রাবাড়ীর ডেমরা রোডের মাতুয়াইল কাউন্সিলর অফিসের সামনে গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হন কমপক্ষে ৩১ জন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নূর আলম নামের একজন মারা যান।

ঘটনার পর যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। অন্যদিকে এ ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেয় পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451