রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের ভবিষ্যৎ পরবর্তী করণীয় বিষয় নিয়ে আলোচনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ২৩৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ 

তিন মাস পর সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পরবর্তী করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের রূপরেখা প্রস্তাব আকারে তুলে ধরা, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে ভোটের সমস্যাসহ যেসব বিষয়ে কথা হয়েছে তা কতটুকু বাস্তবায়ন সম্ভব ও নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে ২০ দফা প্রস্তাব দেয়ার পর ইসি বিষয়টি কিভাবে দেখছে এবং দলের ভবিষ্যত কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানায়।

সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। অন্যদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিষ্টার মওদুদ আহমদ, ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

চোখ ও হাঁটুর চিকিৎসার জন্য গত ১৫ জুলাই খালেদা জিয়া লন্ডন যান। টানা ৯৪ দিন লন্ডনে অবস্থান করার পর গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। পরদিন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালত এক লাখ টাকা মুচলেকায় জামিন দেন। তবে আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না তিনি। এরপর থেকে তিনি নিজের গুলশানের বাসা ‘ফিরোজা’য় বিশ্রাম করেন। রোববার রাত ৮টায় হোটেল সোনারগাঁওয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাত করেন খালেদা জিয়া। তিনি ১৩ জুলাই সর্বশেষ দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন।

এদিকে বিএনপি চেয়ারপারসন তিন মাস সাত দিন পর সোমবার রাতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান। সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও গুলশানের দলীয় কার্যালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451