সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যশোর শহরতলির পাগলাদহে ‘জঙ্গি আস্তানায়’ পিস্তল, গুলি, বিস্ফোরক উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ২১১ বার পড়া হয়েছে
যশোরে 'জঙ্গি আস্তানায়' পিস্তল, গুলি, বিস্ফোরক উদ্ধার

অনলাইন ডেস্কঃ যশোর শহরতলির পাগলাদহে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।সোমবার রাতে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় বাড়ির মালিক মোজাফফরকে আটক করেছে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা এসব তথ্য নিশ্চিত করেছেন।এ কে এম আজমল হুদা জানান, ৪০ বছর বয়সী মোজাফফর যশোরের এমএম কলেজের ছাত্রাবাস মসজিদের ইমাম এবং একজন হোমিও চিকিৎসক।এর আগে সন্ধ্যা থেকে পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে শতাধিক পুলিশ সদস্য বাড়িটির চারপাশে অবস্থান নেন।

পরে রাত ৯ টার দিকে অভিযান চালানো হয়। পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, বিরামপুর-পাগলাদহ গ্রামের সংযোগ সৃষ্টিকারী সেতুর কাছাকাছি বাড়িটি অবস্থিত। সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ সদস্যরা অবস্থান নেন।এরপরে বাড়ির মালিক মোজাফফরকে জঙ্গি সন্দেহে আটক করা হয়।

এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে ৯ অক্টোবর রাত দুইটা থেকে পুলিশ যশোর শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের একটি বাড়ি ঘিরে রাখে। ওই বাড়ি থেকে সন্তানসহ খাদিজা নামের এক নারী আত্মসমর্পণ করেন। খাদিজা রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জড়িত এবং পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত নুরুল ইসলাম মারজানের বোন এবং নব্য জেএমবির দক্ষিণাঞ্চলপ্রধান হাদিছুর রহমান ওরফে সাগর ওরফে মশিউর রহমানের স্ত্রী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451