সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘ বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবার আগে’ ঢাকায় সুষমা স্বরাজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭
  • ১৯৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ভারতীয় কূটনীতিতে প্রাধান্য পাওয়া প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবার আগে উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো সততা ও নিষ্ঠার সঙ্গে দুই দেশ মিলে সমাধান করা হবে।’

আজ সোমবার বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চেন্সারি ভবন এবং ভারতীয় অর্থায়নে বাংলাদেশের ১৫টি প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে সুষমা স্বরাজ এসব কথা বলেন।

সুষমা স্বরাজ জানান, দুই দেশের শীর্ষ ব্যক্তিদের মধ্যে আনুষ্ঠানিক নয়, পারিবারিক সম্পর্ক বিরাজ করছে।

ভারত ও বাংলাদেশের দেশাত্মবোধক গান আর নাচ দিয়ে স্বাগত জানানো হয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ অন্য অতিথিদের। ভারতীয় হাইকমিশনের নিজস্ব চেন্সারি ভবনের এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, আবুল হাসান মাহমুদ আলী এবং বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভারতীয় অর্থায়নে বাংলাদেশের ১৫টি প্রকল্পের উদ্বোধন করেন।

সুষমা স্বরাজ বলেন, ‘ভারতের কূটনীতিতে প্রতিবেশী দেশগুলো সব থেকে আগে প্রাধান্য পায়। আর এসব দেশের মধ্যে সবার প্রথমে আছে বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো সততার সঙ্গে দুই দেশ মিলেই সমাধান করবে। দুই দেশের প্রধানমন্ত্রীর বড় অবদানের কারণে ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক বাড়ছে।’

সুষমা স্বরাজের বিশ্বাস, এই গতিতেই দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো সামনের দিকে এগিয়ে যাবে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ছিল দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ বাড়ানো। আর তারই প্রমাণস্বরুপ চলতি বছর প্রায় ১৪ লাখ বাংলাদেশিকে ভারতীয় ভিসা দেওয়ার আশা করছে তারা। দুই দেশের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের থেকে সবচেয়ে ভালো বলেও জানান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।’

এ সময় ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও হিন্দি বিভাগের প্রধানদের হাতে ভারতের অনুদানের অর্থ দিয়ে ক্রয়কৃত সামগ্রী তুলে দেন সুষমা স্বরাজ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451